সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

বেলকুচিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতা ও টিসিবি’র কার্ড বাবদ টাকা নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা ও টিসিবি পন্যের কার্ড করে দেবার জন্য টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ উঠেছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে স্থানীয় ভুক্তভোগীরা।,

ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি সদস্য আব্দুল মালেক তাদের মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেবার আশ্বাসে তাদের কাছ থেকে চার হাজার আবার কারো কাছে থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে। বিনিময়ে তাদের কোন কার্ড করে দেননি ওই ইউপি সদস্য। তারা আরও জানান, শুধু তাই নয় আব্দুল মালেক একাধিক ব্যক্তির কাছ থেকে টিসিবি’র পন্যের কার্ড করে দেবার জন্য তিনশ থেকে পাঁচশ টাকা নিয়ে কোন কার্ড দেননি। মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ায় ইউপি সদস্য আব্দুল মালেকের উপযুক্ত শাস্তি দাবীও করেছেন ভুক্তভোগীরা।,

ইউপি সদস্য আব্দুল মালেক জানান, মাতৃত্বকালীন ভাতার কার্ড বা টিসিবি পণ্যের কার্ড বাবাদ কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি বরং আমাকে একটি কুচক্রী মহল সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করছে।

এ বিষয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামচুল হক জানান, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস বর্তমানে অসুস্থ। সে সুস্থ হয়ে ফিরে আসলে অভিযোগের বিষয়ে তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।,

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্ত প্রামানিত হলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেলকুচিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতা ও টিসিবি’র কার্ড বাবদ টাকা নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১২:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩