সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

চবিতে পাহাড় ধ্বসের কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অতিবৃষ্টির জমাট পানিতে সড়ক ও রেললাইন ডুবে থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার। এদিকে, চবির একাধিক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া মো. হানিফ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে দায়িত্বরত একজন কর্মচারী।

সরেজমিনে জানা যায়, শুক্রবার (৪ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন, এ এফ রহমান হল, জীববিজ্ঞান অনুষদসহ বেশ কিছু জায়গায় পানি উপরে উঠে যায়। এতে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে বেশ ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় ও শাহী কলোনির পাশে দুটি স্থানে পাহাড়ধ্বস হয়েছে। শাহী কলোনিতে গাছ পড়ে একটি বসতঘর ভেঙে গেছে। তাছাড়া, ব্যবসায় প্রশাসন অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ একাধিক জায়গায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়া সকাল থেকে ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ভোররাতে অতিবৃষ্টির কারণে পাহাড়ধ্বসের ঘটনা ঘটেছে। এসময় ঘরের দেয়াল ভেঙে একজনের মাথা ফেটে গেছে। তাদেরকে আগেও মাইকিং করে সতর্ক করা হয়েছিল। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। অতিবৃষ্টির জমাট পানিতে সড়ক ও রেললাইন ডুবে থাকার কারণে শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি। শিগগিরই সবকিছু আগের অবস্থায় ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চবিতে পাহাড় ধ্বসের কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ।

আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩