সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত, ভাঙল ৩০ বছরের রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রাম এবার গত ৩০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা তিনদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৬টা পর্যন্ত এটি রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, চট্টগ্রামের পর খেপুপাড়ায় ৩১৬ মিলিমিটার, বান্দরবানে ২৮৬, হাতিয়ায় ২২১, কুতুবদিয়ায় ১৬৬, কুমিল্লা ও সন্দ্বীপে ১৫৪, রাঙ্গামাটিতে ১৪৫, সীতাকুণ্ডে ১২৯, চাঁদপুর ও মাদারীপুরে ১২০, বরিশালে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।,

সোমবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮ মিলিমিটার। তবে সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।,

বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও সাধারণ বৃষ্টিতেও জলাবদ্ধতার কবলে পড়ে এ নগরের মানুষেরা। অতি ভারি বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।,

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে’। তবে এক দুদিন পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত, ভাঙল ৩০ বছরের রেকর্ড

আপডেট সময় : ০২:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩