সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

নাগরিকের ব্যক্তিগত ডিভাইস চেক করতে পারবে না পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোনো নাগরিকের ব্যক্তিগত ডিভাইস চেক করলে ভুক্তভোগী পুলিশের বিরুদ্ধে সেই ব্যক্তি অভিযোগ করতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নতুন আইনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি অভিযোগ ছাড়া কারও ডিভাইস চেক করার ক্ষমতা দেওয়া হয়নি।,

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে আগারগাঁও আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ রহিতকরণ ও সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নতুন আইনে নাগরিকের ডিভাইস তল্লাশির ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি। তবে পুলিশের কাছে নালিশ আশার পর তারা ব্যবস্থা নিতে পারবে। গ্রেফতারি ও হয়রানি থেকে সাংবাদিকরা মুক্তি পেয়েছে। মানহানিকে সিভিল অফেন্স করা হয়েছে। নতুন আইনে কাভার করে না।’

তিনি বলেন, আইন বহির্ভূতভাবে বাসে কোনো নাগরিকের ডিভাইস পুলিশ তল্লাশি করলে ভুক্তভোগী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আইনে পরিবর্তন আনা হয়েছে। বহু ধারায় সাজা কমানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাগরিকের ব্যক্তিগত ডিভাইস চেক করতে পারবে না পুলিশ

আপডেট সময় : ০১:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩