সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মাটিরাঙ্গা উপজেলা পিসিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল হোসেনের সভাপতিত্বে এবং মাটিরাঙ্গা পিসিএনপি’র পৌর সভাপতি মো. ওসমান চিশতির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র মহাসচিব মো. আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা পিসিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. লোকমান হোসাইন, জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, সদস্য সচিব মো. এসএম মাসুম রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মাসুদ, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, জেলা সভাপতি সুমন আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা পিসিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য এলাকার কৃতি শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে। সব ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় মনোনিবেশেরও আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সোনার মানুষের মতো নিজেকে তৈরি করে দেশ, সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে এবং পার্বত্য এলাকার অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৩:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩