সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এমপি নির্বাচিত হবো, লন্ডন প্রবাসী তানজির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

জয়পুরহাট সংবাদদাতা: ১১ আগস্ট ২০২৩ সমসাময়িক সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় নানা বিষয় নিয়ে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লন্ডন প্রবাসী জয়পুরহাটের কৃতি সন্তান এ্যাডভোকেট তানজির আল ওহাব।

আজ সন্ধ্যায় জয়পুরহাট শহরের প্রফেসরপাড়াস্থ বৈরাগী মোড়ের একটি অফিসে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রবাসী এডভোকেট তানজির আল ওহাব সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। দেশ ও জাতি গঠনে নিরপেক্ষ গণমাধ্যমের অনেক ভূমিকা রয়েছে। তাই তিনি গণমাধ্যমকর্মীদের সঠিক বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যখন দেশে থাকতাম তখন ছাত্র রাজনীতি করেছি। জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি থাকা অবস্থায় এমপি নির্বাচন করার জন্য বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। দল আমার চেয়ে যোগ্য প্রার্থী পাওয়ার সেবার আমি মনোনয়ন পাইনি। এরপর পড়াশুনা ও ব্যবসার প্রয়োজনে আমাকে লন্ডনে থাকতে হয়েছে। তারপরও সব সময়ই নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। মাঝেমধ্যেই নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে জয়পুরহাটে ছুটে আসি। তাদের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছি। নেতাকর্মীরা যদি চায়, দেশে নির্বাচনের পরিবেশ যদি সৃষ্টি হয় আর দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমি নির্বাচিত হবো। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে এ আসনটি উপহার দিতে পারবো। আমি নির্বাচিত হলে জয়পুরহাটের মানুষের উন্নয়নে নিরলস কাজ করে যাবো।

তবে তিনি কোন আসন থেকে মনোনয়ন চাইবেন তা এখনো পরিস্কার করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এমপি নির্বাচিত হবো, লন্ডন প্রবাসী তানজির

আপডেট সময় : ০৫:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩