সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

শোক দিবস ঘিরে জঙ্গি বা সন্ত্রাসী হামলার তথ্য নেই: ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার হুমকি নেই। তারপরেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।’

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।,

ডিএমপি কমিশনার বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা গ্রহণ করা হবে। সামনে জাতীয় নির্বাচন। তাই এই বছর ১৫ আগস্টে অন্যান্য যেকোনো বছরের তুলনায় জমায়েত বেশি হবে। সেদিক চিন্তা করেই নিরাপত্তা নেওয়া হয়েছে, যেন অতিরিক্ত জমায়েতের কারণে কোনো বিশৃঙ্খলা না হয়।

তিনি জানান, শোক দিবসের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা জানাবেন। সেই দিকটি বিবেচনা করে দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য এক ধরনের নিরাপত্তা এবং জনগণের জমায়েতের জন্য আরেক ধরনের নিরাপত্তা। মহাসড়কেও যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়।,

গোলাম ফারুক বলেন, দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। কয়েকদিন আগেও সিলেটে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়া গেছে। সেই দিক বিবেচনা করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। ১২ আগস্ট থেকে ব্লক রেইড চলছে। বিভিন্ন হোটেল, মেস এবং বাসায় অভিযান চালানো হচ্ছে, যেন কোনো দুষ্কৃতিকারী কোথাও আশ্রয় নিতে না পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শোক দিবস ঘিরে জঙ্গি বা সন্ত্রাসী হামলার তথ্য নেই: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৮:২৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩