সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ যুব ও যুব মহিলাকে ঋণ প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে

কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা; জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরের ৪৩ জন অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাকে যুব ঋণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত শোকসভায় এ ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

কাজিপুর উপজেলা যুব উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বাছাইকৃত মোট ৪৩ জন অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলাদের এ ঋণ প্রদান করা হয়েছে। সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে। এদিন মোট ১৯ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

ঋণ গ্রহিতা উপজেলার স্থরবাড়ি গ্রামের নাসিম তালুকদার বলেন, ‘আমি ৪০ টাকা ঋণ নিয়েছি। এ টাকা দিয়ে পোল্ট্রি মুরগির খামার শুরু করবো। আশা করছি একদিন আমি বড় খামারি হবো।’

আরেক ঋণ গ্রহিতা মৎস্যচাষি নূরনবী বলেন, ‘আমি এর আগে ঋণ নিয়ে মৎস্য চাষ শুরু করেছি। এবার তৃতীয়ধাপে ঋণ নিলাম। খামারটা একটু বড় করবো। মৎস্য চাষে আমার কর্মসংস্থান হয়েছে। আমি ভালোই টাকা আয় করতে পারছি।’

কাজিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আযাদ বলেন, ‘শোক দিবস উপলক্ষ্যে যুব ও যুব মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্যই এ ঋণ প্রদান করা হয়েছে। ঋণ পেয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আত্মকর্মসংস্থান তৈরি হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ যুব ও যুব মহিলাকে ঋণ প্রদান

আপডেট সময় : ০৭:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩