সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএমএসএফের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা,মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে পুষ্পস্তবক অর্পণ করে দেশের স্বাধীনতার মহান স্থপতির প্রতি এই শ্রদ্ধা নিবেদন করে বিএমএসএফ। পুষ্পস্তবক অর্পণের পর বিএমএসএফ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক মেহেদী হাছান সহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে সংগঠনের পক্ষ থেকে কাঙ্গালী ভোজের আয়োজন করে অসহায় দু:স্থ ও পথশিশুদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন-এ্যাবজার আহবায়ক শাহীন বাবু উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএমএসএফ’র দেশব্যাপী বিভিন্ন জেলা এবং উপজেলা শাখার পক্ষ থেকে নিজ নিজ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএমএসএফের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০২:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩