সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

বেলকুচিতে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৯০৩ বার পড়া হয়েছে

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বঙ্গবন্ধু মুরালে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, কালোব্যাজ ধারণ, শোক র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া  মোনাজাত করা হয়। পরে খাবার বিতরণ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেলকুচিতে জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় : ০৫:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩