সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

আগামীকাল এইচএসি পরীক্ষা সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সকল ধরনের কোচিং বন্ধ রাখার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা: এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামীকাল (১৭ আগস্ট) বৃহস্পতিবার । চলতি বছরে এ পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে সারা দেশের ন্যায় প্রায় দেড় মাস এ জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

গত ৮ আগস্ট ২০২৩ তারিখে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরীক্ষার সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নির্দেশনা অনুযায়ী গত ১৪ আগস্ট (সোমবার) হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত এ জেলার সকল ধরনের কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ থাকবে।

এ বছর দেশের ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। গত বছর (২০২২ সাল) পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামীকাল এইচএসি পরীক্ষা সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সকল ধরনের কোচিং বন্ধ রাখার নির্দেশ

আপডেট সময় : ১০:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩