সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

বাগাতিপাড়ায় অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখ ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিনুল রাজশাহীর বাঘা থানার খাগড়বাড়িয়া এলাকার ইসরাফিলের ছেলে। নিহত আমিনুল পেশায় একজন অটোরিক্সা চালক। বাগাতিপাড়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, আমিনুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে যাননি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পাননি। এদিকে শুক্রবার সকালে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখ ক্ষেত থেকে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগাতিপাড়ায় অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ০১:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩