সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

রিজার্ভ কিছুটা কমেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের (বিপিএম-৬) পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজেদের হিসাবও প্রকাশ করেছে। হিসাবমতে, গত সপ্তাহের তুলনায় বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কিছুটা কমেছে।,

আইএমএফের হিসাব মতে, বর্তমানে দেশের খরচ করার মতো রিজার্ভ রয়েছে ২৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩১১ কোটি ৪০ লাখ ডলার।,

বুধবারের (১৬ আগস্ট) তারিখ দিয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক নিজস্ব ওয়েবসাইটে এ হিসাব প্রকাশ করা হয়েছে। এক সপ্তাহ আগে ছিল ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩২৬ কোটি ডলারের কিছু বেশি। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ১৫ কোটি ডলার কমেছে। তবে রিজার্ভ সর্বদা ওঠানামা করে। এখান থেকে আমদানি দায় মেটানো হয়।,

এদিন, একই সঙ্গে নিজেদের হিসাবও দেখানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। সে হিসাবে রিজার্ভ দেখানো হয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৩৮ কোটি ২২ লাখ ৮০ হাজার ডলার। যা গত সপ্তাহে ছিল ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৫৩ কোটি ৬৩ লাখ ডলার।,

এর আগে গত জুনে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার। এরই মধ্যে আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি বাংলাদেশ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রিজার্ভ কিছুটা কমেছে

আপডেট সময় : ০৮:৪০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩