সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ মাদরাসার সভাপতি-সুপারের বিরুদ্ধে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে হযরত শাহ কুদরত কামাল দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের মেহেগনি গাছ কেটে ফেলা হয়েছে।

মাদরাসার সভাপতি মো রেজাউল করিমের যোগসাজশে সুপার ইব্রাহিম খলিল গাছটি কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, প্রভাব দেখিয়ে সরকারের আইনকে তোয়াক্কা না করেই তারা ভায়াট হযরত শাহ কুদরত কামাল মাদ্রাসার উত্তর দিকে সীমানা প্রাচীরের পাশ থেকে মাদ্রাসার গাছটি কেটেছেন। গাছটির মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

প্রতিষ্ঠানের কমিটির সদস্যদের না জানিয়ে মাদ্রাসার গাছ কাটতে নিষেধ করা হলেও অভিযুক্তরা এর আগেও প্রশাসনের নিষেধ না মেনে আরও অনেক গাছ কেটে ফেলেছেন তারা।

সুপার ইব্রাহিম খলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা মাদ্রাসার প্রতিষ্ঠানের গাছ কেটেছি। আপনার প্রতিষ্ঠানের গাছ কি নিজের ইচ্ছেমতো কাটতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে সভাপতি কথা বলবেন। এরপর ফোন কেটে দেন সুপার। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

সভাপতি মো রেজাউল করিম বলেন, আমরা , প্রতিষ্ঠানের কাজের জন্য প্রতিষ্ঠানের গাছ রেজুলেশন করে কেটেছি। এছাড়া আমরা আর কোন অফিসে অনুমতি নেই নি।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো মেজবাউল করিম বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ মাদরাসার সভাপতি-সুপারের বিরুদ্ধে।

আপডেট সময় : ০৭:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩