সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

চকরিয়ায় পুকুরের পানিতে মুরগী ফেলে দেয়ায় বিষয় নিয়ে তর্কাতর্কি ছোট ভাইকে পিটিয়ে হত্যা, আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৯১ বার পড়া হয়েছে

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে মুরগি ফেলে দেওয়ার প্রতিবাদ করায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই ও তার ছেলেরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ড করাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন (৪৮) ওই এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

এদিকে ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

জানা যায়, সকাল ৭টার দিকে গিয়াস উদ্দিনের একটি মুরগি তার বড় ভাই শাহাব উদ্দিনের বসত ঘরে প্রবেশ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিন ওই মুরগিকে ধরে বাড়ির পাশে পুকুরে ছুঁড়ে মারে। একপর্যায়ে মুরগিটিকে পুকুরে দেখতে পেয়ে গিয়াস উদ্দিন এর কারণ জানতে চায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরে গিয়াস উদ্দিন তার কাজে চলে যায়। সকাল ৮টার দিকে বড় ভাই শাহাবউদ্দিন, তার দুই ছেলে মো. সাদ্দাম ও সাজ্জাদ মো. সাঈদী মিলে ছোট ভাই গিয়াস উদ্দিনকে ঘরে ডেকে নিয়ে গাছ দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গিয়াস উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত অভিযোগে বড় ভাই ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় পুকুরের পানিতে মুরগী ফেলে দেয়ায় বিষয় নিয়ে তর্কাতর্কি ছোট ভাইকে পিটিয়ে হত্যা, আটক ৩

আপডেট সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩