পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

পঞ্চগড় সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় পৌর আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।
এদিকে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্য্যালয় হতে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি পঞ্চগড় জেলা শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন কেরে একই স্থানে শেষ হয়।
পরে দলীয় কার্য্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জল সহ জেলা ও উপজেললা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান । সেই সাথে স্বাধীনতা বিরোধী শক্তি যেন আর মাথা উচু করে দাড়াতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
পরে ১৯৭৫সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।











