সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

পটুয়াখালীতে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে নিউজ প্রকাশের জেরে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের উপস্থিতিতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ও দৈনিক আজকের দর্পণ এর জেলা প্রতিনিধি মোঃ নয়ন মৃধা ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন। ২১ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে শহরের ব্যায়ামাগার এলাকার পটুয়াখালী ডায়াবেটিস হাসপাতালের সামনে জেলা ছাত্রলীগ সভাপতির খালতো ভাই সাব্বির হোসেন এবং আল-আমিনসহ ১০/১২ জন হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনায় গতকাল সোমবার রাতেই সাংবাদিক নয়ন মৃধা বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং ১২৭৬।

আহত সাংবাদিক নয়ন মৃধা বলেন, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্দেশ্যে রওয়ানা দেই । ব্যায়ামাগার মোড় এলাকার পটুয়াখালী ডায়বেটিস সমিতির সামনে পৌঁছালে ছাত্রলীগ সভাপতি মটরসাইকেল বহর নিয়ে রাস্তা আটকিয়ে দেয়। এসময় আমি হর্ন দিলে সাইড দেয়া যাবে না বলে জানায় তারা। পুনরায় সাইড দেয়ার অনুরোধ জানালে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের উপস্থিতিতে

তার খালাতো ভাই সাব্বির ও আল আমিনসহ ছাত্রলীগের কর্মীরা অকথ্য ভাষায় গালি-গালাজ করে আমাকে। গালিগালাজ করতে নিষেধ করলে সাইফুল ইসলামের খালাতো ভাই ছাব্বির হোসেন ও আল-আমিনসহ ১০/১২ জনে আমাকে এলোপাথারী ভাবে চর, থাপ্পর, কিল ঘুসি মারতে থাকে। এসময় আল-আমিন আমার ডান চোখে আঙ্গুল দিয়ে চোখ উপরে ফেলার চেষ্টা করেন। তারা বলে “ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে নিউজ করো, বড় সাংবাদিক হয়ে গেছো”। এরপর যদি আর কোন নিউজ করো হাত পায়ের রগ কেটে দেয়া হবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকদের সহায়তায় আমি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই।

তিনি আরও বলেন, “বিপুল টাকা নিয়েও পদ দেয়নি ছাত্রলীগ সভাপতি ” শিরোনামে বার্তা বাজারে ১৩ জুলাই নিউজ প্রকাশ হয়। এর জের ধরে পরিকল্পিত ভাবে আমার উপরে হামলা করে ছাত্রলীগ। পরবর্তীতে আর কোন নিউজ করলে আমাকে প্রান নাশের হুমকি দেয়।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কথার কাটাকাটি হয়েছে। হামলার কোন ঘটনা ঘটেনি। এঘটনার পরে আমি পটুয়াখালী প্রেসক্লাবে গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তারা যে সিদ্ধান্ত নিবে আমরা তা মেনে নিবো।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম বলেন, ওই সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালীতে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা 

আপডেট সময় : ০৪:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩