আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় খুঁজে পায় না পুলিশ
- আপডেট সময় : ০৪:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

সিলেট সংবাদদাতা: সিলেট বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড চারাবই গ্রামের মৃত্যু আব্দুল খালিকের মেয়ে ফাতেহা বেগমকে নির্যাতনকারী আসামি অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তোভোগী পরিবারের অভিযোগ,নারী ও শিশু যৌতুক লোভী মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,অনেক জায়গায় প্রকাশ্যে মিটংয়ে যোগ দিচ্ছে। কিন্তু নির্যাতনের বেশ কয়েক দিন পেরিয়ে গেলে ও কাউকে খুঁজে পায়নি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আসামি ধরতে এক প্রকার অনীহায় নির্যাতীত মহিলার পরিবারের সদস্যদের মধ্যে হতাশা বিরাজ করছে। পাশাপাশি আসামিরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তোভোগী পরিবারটি।এদিকে ফাতেহার দেবর নুরুজ্জামান নজরুল ফাতেহা কে মামলা তুলতে হুমকি দিচ্ছে এমনকি মামলা না তুলিলে তাকে গুম খুন করিবে বলে ফাতেহা গণমাধ্যম কে জানান।
জানা গেছে,সিলেট বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন এর চারাবই গ্রামের মৃত্যু আব্দুল খালিকের মেয়ে ফাতেহা বেগম এর স্বামী, ময়নুল হক, দেবর নুরুজ্জামান (নজরুল) ও ভাশুর ফখরুল ইসলাম মিলে যৌতুকের জন্য ময়নুল তার স্ত্রী কে এলোপাতাড়ি ভাবে কিলঘুষি মেরে চুলের মুটি ধরে ফাতেহার শরীরের সমস্ত স্থানে জখম করে, তার বড়ভাই ফখরুল ও ছোট ভাই নুরুজজামান (নজরুল) কামড়াইয়া শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে জখম করে,লঙ্গর দিয়ে বেধে প্রাণে মেরে ফেলা’র জন্য প্রস্তুতি নেয়, কোনমতে ফাতেহার ছোট মেয়ে লঙ্গলের তালা খুলে দিলে সে প্রাণে রক্ষা পায়। গত ১৮ আগষ্ট দুপুর বেলা অনুমান দুই ঘটিকার সময় এই ঘটনা করে। থানায় তাদের বিরুদ্ধে একটি ১১(গ) ৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ফাতেহা বেগম। তবে এ আলোচিত নির্যাতনের ৮/৯ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।এ নিয়ে ফাতেহা বেগম বঙ্গবন্ধুর মানসকন্যা প্রধান মন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা, প্রশাসনের উর্ধ্বতম কর্তৃপক্ষ সহ সকলের হস্তক্ষেপ কামনা করেন











