সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

সীতাকুণ্ডে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ পুলিশ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড সংবাদদাতা: চট্টগ্রাম সীতাকুণ্ডে আজ রোববার (২৭-আগস্ট) বেলা ১২টা ১০ মিনিটে সলিমপুর-ফকিরহাট রেললাইন সংলগ্ন ফৌজদারহাট রেললাইনের লেভেল ক্রসিং ৮-এ এই সোনার বাংলা ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের মধ্যে সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারও রয়েছেন।

তিনি বলেন, ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষ হয়। একজন মুহূর্তেই নিহত হন, আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। মোট ৩ পুলিশ নিহত হয়েছে। দুই পুলিশ সদস্য ও মেম্বারকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসা চলছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের ওই পিকআপ ভ্যানে মোট ৬ জন ছিলেন।

এদিকে দুপুর আড়াইটার দিকে নির্ভরযোগ্য সূত্রে নিহত ও আহতদের পরিচয় পাওয়া গেছে। নিহতদের তিনজনই পুলিশের কনস্টেবল। তারা হলেন-ইস্কান্দার (৪০), হোসাইন (৩৫) ও মিজান (৩০)।

আহতদের একজন পুলিশের এসআই সুজন সাহা (৩০)। অন্যজন মাইক্রোবাসের চালক পুলিশ কনস্টেবল ওমর (৩০)। অপরজন সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহাদাত (৪০)

প্রতিবেদন লেখার সময় নিহত সংখ্যা ৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ পুলিশ নিহত

আপডেট সময় : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩