সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

ছাত্র হত্যায় ঘাতক শিক্ষক আমিনুলকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১০৩৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার হয়েছে ঘাতক

শিক্ষক আমিনুল ইসলাম।

আজ (সোমবার) রাত সোয়া আটটার দিকে চট্টগ্রামের চাঁটগাও আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার আরিফুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঘাতক শিক্ষক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল কোর্টে তোলা হবে। পরে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে

আবির হোসেন (৮) নামে শিক্ষার্থীকে মৃতাবস্থায় নিয়ে আসা হয়। নিহত আবির

হোসেন পানছড়ির আইয়ুব নগর এলাকার সরোয়ার হোসেনের ছেলে।

নিহত আবির হোসেনের চাচা দেলোয়ার হোসেন জানান, এক মাস আগে ভাতিজাকে

খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি রাজশাহী টিলা এলাকার বায়তুল আমান ইসলামীয়া দাখিল

মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। গতকাল রবিবার সন্ধ্যায় আবিরের বাবা

আমাকে হাসপাতালে আসতে বললে এসে দেখি আমার ভাতিজা আর বেচে নাই। ঘাতক হুজুর

আমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

আবিরের খালু নুরুল ইসলাম অভিযোগ করেন, আবিরকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা

হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে ও কানেও আঘাত এবং মুখ দিয়ে

ফেনা বের হয়েছে। অনেক নৃশংস ভাবে মেরে খুন করা হয়েছে।

বায়তুল আমান হেফজখানার পরিচালক ফরিদুল আলম জানান, দুই মাস হেফজ বিভাগে

আমিনুল ইসলাম নামে ওই হুজুর যোগ দেন। কি কারণে ছাত্রকে মারধর করা হয়েছে

জানেন না। ঘটনার সময় তিনি প্রতিষ্ঠানে ছিলেন না বলেও জানান।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রিপল বাপ্পী চাকমা

জানান, মরদেহের সুরতহালের সময় শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্র হত্যায় ঘাতক শিক্ষক আমিনুলকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

আপডেট সময় : ১১:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩