সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

রাজবাড়ী’র গোয়ালন্দে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের বগি লাইনচ্যুত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট-খুলনা রুটের খুলনাগামী নকশীকাঁথা একটি মেইল ট্রেন দৌলতদিয়ার ফকিরপাড়া এলাকায় হটাত লাইনচ্যুত হয়েছে। ফলে ওই রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল ।

সোমবার (২৮শে আগস্ট) দুপুর দেড়টার দিকে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটির ইঞ্জিনসহ সমানে থাকা দুটি বগি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এসে অবস্থান করছে। ট্রেনের তিনটি বগি উদ্ধার কার্যক্রম শেষ হলে ওই বগিসহ সম্পূর্ণ ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন হতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে ঘটনার পরেই রিলিভ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ শুরু করেছে।

অন্যদিকে পোড়াদাহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি সাটল ট্রেন পাঁচুরিয়া স্টেশনে গিয়ে আটকে রয়েছে বলে জানাগেছে । কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ওই স্থান থেকেই ট্রেনটি পুনরায় পোড়াদাহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজবাড়ী’র গোয়ালন্দে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট সময় : ০৬:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩