সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

নাটোরের এমপি আবদুল কুদ্দুসের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার ৩০ আগস্ট ২০২৩: নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে অধ্যাপক আবদুল কুদ্দুসের শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পার্লামেন্টারি সিকিউরিটি ইন্টেলিজেন্স ফোরামে যোগ দিতে লন্ডন সফররত সম্প্রচারমন্ত্রী হাছান তার শোকবার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যতম সহচর অধ্যাপক আবদুল কুদ্দুস পাঁচবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে ১৯৯৬ – ২০০১ মেয়াদে মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী আবদুল কুদ্দুস রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি, বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠক হিসেবে দেশ ও মানুষের জন্য যে কাজ করেছেন, তা তাকে স্মরণীয় করে রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরের এমপি আবদুল কুদ্দুসের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আপডেট সময় : ১০:৪৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩