সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান পুলিশ সুপার মুক্তা ধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৬৬৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সংবাদদাতা: “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই অঙ্গিকার নিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ‘ওপেন হাউজ ডে’ পালন উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

৪সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় থানার অডিটোরিয়ামে উপপরিদর্শক মো. আওলাদ হোসেনের উপস্থাপনা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) আনচারুল করিমের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)। মাদক, মোবাইল গেইম,জুয়া ও নারী নির্যাতন রোধে পুলিশি ভূমিকার গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরী, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এম.এ.রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুল মতিন, দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, ব্যবসায়ী রুপেন পাল, শিক্ষক মো. মমতাজ উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ইউপি সদস্য মো. আবুল হাসেম, মরিয়ম বেগম, মো.ইউনুছ মিয়া, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমূখ।

এছাড়াও সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ- ই-আলম, ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, মো. আবুল কালাম আজাদ, মো. আবদুল মতিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুলিশ সুপার মুক্তা ধর মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও মোবাইলের অপব্যবহার রোধে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই সমাজ আমার, আপনার। বর্তমান প্রজন্মকে একজন আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে অভিভাকের পাশাপাশি সমাজের সচেতন নাগরিক হিসেবে সকলকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুব সমাজ এমনকি মেয়েরাও মোবাইল ও মাদকে আসক্ত হওয়ায় পরিবার ও সমাজে অনাকাঙ্ক্ষিত ঘটনা অহরহ ঘটছে! মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত-সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান পুলিশ সুপার মুক্তা ধর

আপডেট সময় : ০৪:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩