কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ১১৯কেজি পলিথিন ব্যাগ উদ্ধার ও জরিমানা আদায়
- আপডেট সময় : ০৯:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের নাগেশ্বরীতে চারটি দোকানে অভিযান চালিয়ে ১১৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার ও ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে চারটি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
মোট ১১৯ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নাগেশ্বরী উপজেলা প্রশাসনের সহায়তায় নাগেশ্বরী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে এই অভিযান।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে।















