সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

বেলকুচিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৫২ বার পড়া হয়েছে

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিউলি খাতুন (৩২) ও মারুফ হোসেন (১৩) নামের দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ের দৌলতপুর বাসতলা গ্রামে ও ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিউলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী এবং মারুফ হোসেন তামাই গ্রামের মৃত শামীমের হোসের ছেলে।

পুলিশ সুত্রে জানাযায়, বিদ্যুৎ চালিত সুতার টুইষ্টিং মেশিনে কাজ করতে গিয়ে আজ বিকেলে উপজেলার দৌলতপুর বাসতলা গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী শিউলী ও তামাই গ্রামের মারুফ হোসেনের মৃত্যু হয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূ শিউলি ও মারুফ হোসেনের মৃত্যু হয়েছে। এটি জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিউলির পারিবারের কোন অভিযোগ না থাকায় তাকে ইসলামি নিয়ম অনুসারে দাফন করা হবে। আর মারুফের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেলকুচিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু 

আপডেট সময় : ০৯:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩