সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

দেশে প্রথমবারের মতো রো রো যাত্রীবাহী ফেরির উদ্বোধন করলেন নৌ-প্রতিমন্ত্রী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৫৩৫ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: এবার যাব বাড়ি, সঙ্গে যাবে গাড়ি’- এ স্লোগানকে ধারণ করে শুরু হচ্ছে ঢাকা-ভোলা রুটে যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরির যাত্রা সার্ভিস। আজ সকালে কেরানীগঞ্জের হাসনাবাদে যাত্রীবাহী এ রো রো ফেরীর যাত্রার উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি। ‘কার্নিভাল ক্রুজ ও কার্নিভাল ওয়েব’ নামে এ দুটি রো রো ফেরী নিয়ে যাত্রা শুরু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা ভোলা (ইলিশা রুটে) জাহাজ দুটি নিয়মিত চলাচল করবে। দেশে প্রথমবারের মতো যানবাহনসহ যাত্রীবাহী এ রো রো ফেরি সার্ভিস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় অঞ্চলের মানুষের নৌপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সহজতম করতে হাতিয়ায় সন্ধীপ ও কুতুবদিয়া এই সার্ভিস চালু হলো। ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল আটটায় ছেড়ে যাবে ফেরি ।

dav

ভোলার ইলিশা ঘাটে দুপুর দুটায়‌ পৌঁছবে। ইলিশা থেকে রাত নয়টায় ছাড়বে। ফেরিতে সিট ক্যাপাসিটি রয়েছে ৩৩০ জনের। এর মধ্যে কেবিন ৬০টি, চেয়ার ১০০টি। ৩৫টি গাড়ির ধারণ ক্ষমতা রয়েছে। বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডোর আরিফ মাহমুদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মতিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে প্রথমবারের মতো রো রো যাত্রীবাহী ফেরির উদ্বোধন করলেন নৌ-প্রতিমন্ত্রী 

আপডেট সময় : ০৭:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩