সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের মৃত্যুতে রাসিক মেয়রের শোক, জানাযা নামাজে অংশগ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে

রাজশাহী সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডাঃ তবিবুর রহমান শেখ এর ছোট ভাই আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে মরহুম আতাউর রহমান আতার জানাযার নামাজ শুক্রবার বাদ এশা নওহাটা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৯.১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের মৃত্যুতে রাসিক মেয়রের শোক, জানাযা নামাজে অংশগ্রহণ

আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩