সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

ভান্ডারিয়ায় নিখোঁজের ২১দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১১১১ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. রুপোশ খন্দকার (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজের ২১ দিনেও খোঁজ মিলছেনা। নিখোঁজ ওই স্কুলছাত্র উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের কৃষক মিলন খন্দকার এর ছেলে। সে ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেনীতে লেখাপড়া করছিল। এঘটনায় ভূক্তভোগি স্কুলছাত্রের পরিবারে চরম হতাশা বিরাজ করছে।

এ ঘটনায় নিখোজ ওই স্কুলছাত্রের বাবা মিলন খন্দকার গত ২৩আগষ্ট ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ১০৯২। নিখোঁজ ওই স্কুলছাত্রের গায়ের রং ফর্সা । নিখোঁজের সময় তার পড়নে ছিল ছাপার লুঙ্গী গায়ে ছাই রঙের শার্ট।

রুপোশ এর বাবা মিলন খন্দকার জানান, গত ১৮আগস্ট শুক্রবার সকালে দুই ছেলে রুপোশ খন্দকার ও রুপান্তরকে বাড়িতে রেখে তাদের প্রসূতি মাকে ভান্ডারিয়া শহরের ফাতেমা ক্লিনিকে ভর্তি করেন। তিনি স্ত্রীকে ক্লিনিকে রেখে বেলা সাড়ে এগারটার দিকে বাড়িতে জরুরী কাজে ফেরেন। বাড়িতে এসে তিনি তার বড় ছেলেকে দেখতে পাননি। পরে আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে নিখোঁজের পাঁচ দিন পরে থানায় সাধারণ ডায়েরী করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান খান বলেন, রুপোশ বাড়ি থেকে নিখোঁজ এ বিষয়ে আমরা কিছু জানি না। সে ছাত্র হিসাবে ভালো। সে নিয়মিত বিদ্যালয়ে আসতো।

রুপোশের সহপাঠি সজিব কাজী বলে, শুক্রবার বিকালে আমি আমার বাড়ির সামনে খেলতে দেখেছি।

অপর সহপাঠি নিয়াজ মাহামুদ বলেন, রুপোশ প্রায় বলতো আমি ঢাকায় গিয়ে গান শিখব ।

এ ঘটনায় ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান বলেন, নিখোঁজ ওই স্কুলছাত্রের বাবা ছেলে নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভান্ডারিয়ায় নিখোঁজের ২১দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

আপডেট সময় : ০১:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩