সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

রাজশাহী সংবাদদাতা: জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহী কলেজ মাঠে সাত দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয়ভাবে এটি বাস্তবায়ন করছে বিভাগীয় প্রশাসন। সহযোগিতা করছে বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতি।

শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা যদি সত্যিকার সোনার বাংলা চাই, তা হলে বই পড়তে হবে। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের বই পড়ার বিকল্প নাই।’

তিনি বলেন, ‘যে জানে আর যে জানে না, দুই জন এক হতে পারে না। আমাদের বই ভালবাসতে হবে, বই পড়তে হবে। বই পড়ার অভ্যাস সমাজে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ করতে পারে।’ এ সময় তিনি সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উব্ধুদ্ধ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা স্বাগত বক্তব্য রাখেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোখলেছুর রহমান আকন্দ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম, নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. সাইফউদ্দিন শাহীন প্রমূখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু

আপডেট সময় : ১১:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩