সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

কাজিপুর উপজেলা ছাত্রলীগ সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে

কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: দেড় বছর পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২০২২ সালে ১৫ জানুয়ারি কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদ সরোয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই বছরের ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালিন সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজু আহম্মদকে বহিষ্কারাদেশ দেয়া হয়।ওই হামলার ঘটনায় সে সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাকিব হাসান, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপ-স্কুল বিষয়ক সম্পাদক মনির হোসেন ও গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়াকেও বহিষ্কার করা হয়।

রবিবার সকালে এ বিষয়ে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়েম তালুকদার রাজু আহমদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ‘রাজু আহমেদের ওপর থেকে শুধুমাত্র বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে সভাপতির দায়িত্বভার এখনো দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাজিপুর উপজেলা ছাত্রলীগ সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৮:৩৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩