সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

শ্রীমঙ্গলে কলাগাছের সুতার পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল সংবাদদাতা: শ্রীমঙ্গলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক ২০ দিনব্যাপী প্রশিক্ষণের শুরু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩) দুপুর ১২টায় শ্রীমঙ্গলের ডলুছড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠী সেন্টারে আয়োজিত হাতে-কলমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী, মৌলভীবাজারের আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমদ, বিসিক (মৌলভীবাজার)-এর উপব্যবস্থাপক মো: বিল্লাল হোসেন ভূইয়া প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গলের উদ্যোক্তা মো: রবিউল ইসলাম রাসেল।

১১-৩০ সেপ্টেম্বর ২০ দিনব্যাপী এ কোর্সটিতে প্রশিক্ষণ দিবেন কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবী। এতে ২০ জন প্রশিক্ষণার্থী এ কোর্সটিতে অংশ নিচ্ছেন। কোর্স সমাপ্তি শেষে প্রত্যেককে সনদ প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ আয়োজনকে স্বাগত জানিয়ে ও কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীরাও এখন ঘরে বসে নেই। তাদের অনেকেরই উদ্যোক্তার ভূমিকায় অবতীর্ণ হওয়া প্রমাণ করে টেকসই ও ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নে নারীরাও এগিয়ে আছেন।

কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ আয়োজনকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এ দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান দিন দিন জোরালো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শ্রমঘন শিল্পকে গুরুত্বপূর্ণ দিচ্ছে সরকার।

এ প্রশিক্ষণ আয়োজন এবং কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে বিশেষ অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিচালিত ছোট ও মাঝারি শিল্পের ভূমিকা প্রবৃদ্ধি ও কর্মসংস্থান উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জিডিপিতে ২৭ শতাংশ অবদান এসএমই খাতের।

সমাজতন্ত্র অভিমুখী অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক ও বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে সমতা-ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রয়োজনেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীমঙ্গলে কলাগাছের সুতার পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের

আপডেট সময় : ০৯:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩