সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

১৬ সেপ্টেম্বর থেকে পাঁচ বিভাগে তারুণ্যের রোডমার্চ করবে বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে

বাংলা পোর্টাল: ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের পাঁচ বিভাগে তারুণ্যের রোডমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সরকার পতনের এক দফার আন্দোলনে সম্পৃক্ত করতেই নতুন কর্মসূচি দিচ্ছে সংগঠনগুলো। ইতিমধ্যে এই রোডমার্চের একটি খসড়া তৈরি করা হয়েছে’।

সোমবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।’

খসড়া অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশ মাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর-নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনী-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ হবে।’

এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৬ সেপ্টেম্বর থেকে পাঁচ বিভাগে তারুণ্যের রোডমার্চ করবে বিএনপি

আপডেট সময় : ০১:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩