সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১৩ সেপ্টেম্বর’) সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসায় ৬৪ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহানের শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত কানাডা সফররত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।’

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, সোহানুর রহমান সোহানের চলে যাওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনে এক বেদনাবিধূর অধ্যায়। করোনার ক্রান্তিকাল পেরিয়ে সিনেমা জগত আবার ঘুরে দাঁড়ানোর এই সময় তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। এর সাথে মঙ্গলবার রাতে সোহানুর রহমান সোহানের স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণে ইন্তেকাল আরেক বিয়োগান্তক ঘটনা’।

সালমান শাহ, মৌসুমী, শাকিব খানকে রূপালি পর্দায় নিয়ে আসা চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি সোহান তার নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ এমন সব চলচ্চিত্রের মাঝে বেঁচে থাকবেন, বলেন হাছান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

আপডেট সময় : ১১:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩