রামুতে চোরাচালান ও মাদক প্রতিরোধে সচেতনতা সভায় জেলা প্রশাসক শাহীন ইমরান
- আপডেট সময় : ০৭:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

চোরাচালানে কোন জনপ্রতিনিধি জড়িত থাকলে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে
রামু কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের রামুতে চোরাচালান ও মাদক প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। ১৬ সেপ্টেম্বর( শনিবার) সকাল ১১ টায় উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন রামু। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুঃ শাহীন ইমরান।
চোরাচালান ও মাদক প্রতিরোধ সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন,গর্জনিয়া কচ্ছপিয়ার প্রতিবেশী দেশ মায়ানমারের সীমান্ত না থাকা সত্বেও এই অঞ্চলটি ইদানীং চোরাচালান প্রবণ এলাকা হয়ে উঠেছে। এটার কারন হচ্ছে আমাদের পার্শবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি থেকে বিভিন্ন মাদক অনুপ্রবেশ করছে। জেলা প্রশাসক শাহীন ইমরান আরও বলেন, মাদক সহ সীমান্তের চোরাচালানে জড়িত ব্যক্তি যতই শক্তিশালী হউক না কেনো তাদের ছাড় দেয়া হবে না, তাদের আইনের আওতায় আনতেই হবে। তাদের বিরুদ্ধে আমাদের জির ট্রলারেন্স নীতি অটল থাকবে। যদি সীমান্তে গরু চোলা চালান বন্ধ না হয় তাহলে আগামী বছর থেকে গর্জনিয়া বাজারে গরুর ইজারা দেওয়া হবে না, এবং এই চোরাচালানে কোন জনপ্রতিনিধি জড়িত থাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো: ইসমাইল নোমান। এতে অন্যদের মধ্যে রামু ভেটেরিনারি সার্জন ডা: মো: আবদুল কাদের রবিন,নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোন জেসিও মোঃ আবদুল লতিফ,রামু থানার নবাগত ওসি তদন্ত নাজমুল হুদা,গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল,
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,
গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার জাহান চৌধুরী,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা মাঈনুদিন খালেদ,গর্জনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌ মো: আয়ুব,ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল হক, কচ্চপিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ইউনুস মেম্বার,সাংবাদিক হাফিজুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও এলাকায় রাজনীতিক,সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শিহাব উদ্দিন।
চোরাচালান ও মাদক প্রতিরোধ সচেতনতা সভা শেষে জেলা প্রশাসক কক্সবাজার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নিজ হাতে তালগাছের চারা রোপন করেন।











