সংবাদ শিরোনাম ::
ইতালির ল্যাম্পেদুসায় শরণার্থী বহনকারী নৌকায় মিলল নবজাতকের লাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

বাংলা পোর্টাল: ইতালির ল্যাম্পেদুসা সিসিলিয়ান দ্বীপে শরণার্থী বহনকারী একটি নৌকা থেকে এক নবজাতককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এএনএসএ নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।”
প্রায় ১ লাখ ২৬ হাজার অভিবাসী ও শরণার্থী এ বছর ইতালিতে পৌঁছেছে, যা ২০২২ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। ল্যাম্পেদুসায় এই সপ্তাহেই হাজার হাজার মানুষ অবতরণ করেছে, যা দ্বীপের স্থায়ী জনসংখ্যার চেয়েও বেশি।
এমন শরণার্থী আগমন বৃদ্ধি পাওয়া নিয়ে দ্বীপের কয়েক ডজন নাগরিক প্রতিবাদও জানিয়েছে।
ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, নৌকায় ভ্রমণের সময় শিশুটির জন্ম হয়। উদ্ধার অভিযানে তার লাশ উদ্ধার করা হয়েছে।’
এর আগে চলতি বছরের শুরুতে উত্তর আফ্রিকা থেকে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ল্যাম্পেদুসার কাছে পাঁচ মাস বয়সী এক শিশু মারা যায়।
সূত্র: আল জাজিরা

















