কাউখালীর দুটি দোকানে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০৭:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার শহরের উত্তর বাজারে মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দুটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, সন্ধ্যা ৬টার সময় শহরের উত্তর বাজারের সাংবাদিক মাসুম বিল্লাহর ভাড়াটিয়া অনিমেষ রায়ের মোবাইল বাজার দোকান থেকে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত।
এ সময় অনিমেষের দোকান সহ পাশের কালার টাচ স্টুডিওর সুদেবের দোকানেও ক্ষতিগ্রস্ত হয়।
এতে দোকানে থাকা বহু মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।
খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।











